× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

ডেস্ক

বোলিং নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেলেন সাকিব আল হাসান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বোলিং নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন তিনি। ফলে বল করতে আর কোনো বাধা থাকলো না সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

সবশেষ পরীক্ষায় তিনি ২২টি বল করেন। যার মধ্যে মাত্র দুটি ডেলিভারিতে ত্রুটি ছিলো সাকিবের। বাকি সব বলে উতরে যান অ্যাকশন পরীক্ষায়। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সাকিব।

এর আগে, গেল সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি লিগ খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় ইসিবি। এরপর আইসিসির পক্ষ থেকেও আসে নিষেধাজ্ঞা। যদিও বেশ কয়েকবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিলেন সাকিব। অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললো টাইগার অলরাউন্ডারের।


এ ক্যটাগরির আরো খবর..