× Banner
সর্বশেষ
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঝিনাইদহে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
বোরো চাল সংগ্রহ অভিযান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে শুরু হয়েছে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান। বুধবার সকালে সদর খাদ্যগুদামে এ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়জ্জেম হোসেন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, কারিগরি খাদ্য পরিদর্শক জিন্নাত জাহান, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা।

জেলা খাদ্য কর্মকর্তা সেখ আনোয়ারুল করিম জানান, এ বছর জেলার ৬ উপজেলায় নিবন্ধিত সাড়ে ৪’শ মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১৭ হাজার ৬’শ ২২ মেট্টিক টন চাল সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..