× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

বোদা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

এন এ রবিউল হাডান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বোদা পৌরসভা প্রঙ্গণে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড়-২ মাননীয় সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের বরণ ও সংবর্ধনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মাদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র ও বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহেদুজ্জামান সুজা।
উল্লেখ ২০০১ সালে বোদা উপজেলা সদর ইউনিয়কে পৌরসভায় উন্নীত করা হয়। প্রতিষ্ঠার ১৭ বছর পর গত ২৮ ডিসেম্বর প্রথম বারের মতো বোদা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ এই সন্ধিক্ষণে নবনির্বাচিত একজন মেয়র, তিনজন মহিলা কাউন্সিলর, নয়জন কাউন্সিলরের দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে দীর্ঘ এক প্রশাসনিক জটিলতার অবসান ঘটলো। বোদা পৌরবাসি পেলো পৌর পিতা।


এ ক্যটাগরির আরো খবর..