× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বোদায় স্কুল মাঠে মেলা বন্দের দাবিতে অভিভাবক বৃন্দের অভিযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার প্রাণকেন্দ্রে বোদা সরকারী পাইলট স্কুল এন্ড কলেজ এবং সানন্দ কিন্ডারগার্ডেন এর মাঠে হস্ত ও কুটির শিল্প মেলা বন্দের দাবিতে অভিভাবক বৃন্দ বোদা থানা অফিসার ইনচর্জ বরাবরে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে বলা হয়, সানন্দ কিন্ডারগার্ডেনে গত ২ সেপ্টেম্বর দ্বিতীয় সাময়িক পরিক্ষা শুরু হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১২ সেপ্টেম্বর ডিগ্রী পরীক্ষা শুরু হবে এবং ১ অক্টোবর এস এস সি পরীক্ষার টেস্ট পরীক্ষা শুরু হবে। এসময় মেলা চললে শিক্ষার্থীদের পড়া-লেখার বিঘ্ন ঘটবে। এছাড়াও মহামান্য হাই কোর্টের রায়ে বলা আছে কোন স্কুল মাঠে মেলা বা পেন্ডেল করা যাবেনা।

অভিভাবক বৃন্দের পক্ষে বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু ৩ সেপ্টেম্বর সকালে এ অভিযোগ দাখিল করেন। তিনি বলেন,  “এ সময় বাচ্চাদের পরীক্ষা চলছে। বাচ্চারা পড়া-শুনায় মনোজগী না হয়ে মেলায় মনোজগ দিচ্ছে। এতে তাদের পরীক্ষা খারাপ হওয়ার আশংখ্যা আছে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এ মেলা বন্দের জোর দাবি জানাচ্ছি।”


এ ক্যটাগরির আরো খবর..