× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

বোদায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা  প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে, বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) এর উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলা রবিবার বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ময়দানদিঘী ইউনিয়ন ফুটবল দল, বোদা ইউনিয়ন ফুটবল দলকে  ১-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় অন্যানের মধ্যে পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ, মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ও মশিউর রহমান মানিক এবং ওসি তদন্ত আবু সায়েম মিয়া  উপস্থিত ছিলেন। পরে অতিথি বৃন্দ কলেজ মাঠে বৃক্ষ রোপন করেন। এই টুর্নামেন্টে বোদা উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ১০ টি ও ১ টি পৌরসভা মোট ১১ টি ফুটবল দল অংশগ্রহণ করে। খেলা দেখতে বিভিন্ন বয়সী দর্শকের ঢল নামে।


এ ক্যটাগরির আরো খবর..