× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

বোদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড় বোদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

৫ মার্চ (রবিবার) সকাল ১১ ঘটিকায় “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলা চত্বর সংলগ্ন সড়কে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্বদেন বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম মরিয়ম খানম, মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সলিমুল্লাহ, মানবাধিকার কর্মী টুটুল, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রী, নারী সংগঠনের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ এনজিও কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..