× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

সাতক্ষীরা প্রতিনিধি

বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
সাতক্ষীরায় মতবিনিময় সভা

 তারুণ্য নির্ভর উন্নত,সমৃদ্ধ, বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা হলরুমে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের,জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান সহ আরো অনেকে।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলোনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। সাথে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা  এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। বক্তাগণ আরো বলেন, দূর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি নাহয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..