× Banner
সর্বশেষ
সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

পি আই ডি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে সম্পন্নের নির্দেশনা

ACP
হালনাগাদ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময় এবং অনুমোদিত বাজেটের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় উপদেষ্টা বলেন, অবকাঠামোগত উন্নয়ন হতে হবে টেকসই এবং ফলপ্রসূ, যাতে জনগণ এর দীর্ঘমেয়াদী সুফল পায়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রকল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়ন প্রকল্পসমূহের গতিশীলতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।

 

 


এ ক্যটাগরির আরো খবর..