× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে ক্ষমা চেয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
colombia

কলম্বিয়ার সেনাবাহিনী বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে লড়াই চলাকালে বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে এই প্রথমবারের মতো ক্ষমা প্রার্থনা করেছে। এক্ষেত্রে তাদের উপর অর্পিত দায়িত্বকে বড় করে দেখাতে কিছু ক্ষেত্রে এসব বেসামরিক নাগরিককে বিদ্রোহী হিসেবে আখ্যায়িত করে তাদের হত্যা করে।

সরকার জানায়,  ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এ নীতির অংশ হিসেবে ৬,৪০২ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। কিছু ক্ষেত্রে গেরিলা আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করা হয়। মঙ্গলবার সেনাবাহিনী এমন হত্যার শিকার হওয়া ১৯ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে।

বোগোটায় এক অনুষ্ঠানে সেনা কমান্ডার লুইস ওসগিনা বলেন, ‘আমরা স্বীকার করছি যে জাতীয় সেনাবাহিনীর সদস্যদের হাতে অত্যন্ত বেদনাদায়ক এমন কর্মকা- সংঘঠিত হয়েছে যা কখনই হওয়া উচিত ছিল না।’

তিনি আরও বলেন, এক্ষেত্রে সৈন্যরা সেনাবাহিনীর ‘আইনকে কলঙ্কিত’ করেছে। তিনি আরো বলেন, এ সময় ভুক্তভোগীদের আত্মীয়রা দেখেছেন ও শুনেছেন যে এ ব্যাপারে ‘আমরা আমাদের পক্ষ থেকে গভীর ও আন্তরিকভাবে ক্ষমা প্রর্থনা করছি।’

কলম্বিয়ার সামরিক বাহিনী দেশটির প্রধান গেরিলা গ্রুপ ফার্কের সাথে ২০১৬ সালে চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত বামপন্থী এ বিদ্রোহী গ্রুপের সাথে লড়াই করে। ১৯৬০ সালে এ যুদ্ধ প্রথম শুরু হয় এবং তা দশকের পর দশক ধরে চলে।


এ ক্যটাগরির আরো খবর..