× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা আইন মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা আইন দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা অনুসরণে প্রায় ক্ষেত্রে বিচ্যুতি দেখা যাচ্ছে। শুধু নীতিমালা প্রয়োগ করে কলেজ পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে বলে এ জন্য আইন প্রণয়ন প্রয়োজন। এই আইনের সংক্রান্ত খসড়া চূড়ান্ত করে দ্রুত তা মন্ত্রিসভায় অনুমোদন ও সংসদে উপস্থাপনের উদ্যোগ নিতে হবে।

বিএমডিসির যথাযথ অনুমোদন না নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন অবস্থান করে বিদেশী চিকিৎসকরা চিকিৎসা পেশায় নিয়োজিত থাকেন, এই তথ্য তুলে ধরে বিদেশী চিকিৎসকদের কাজ করার অনুমতি প্রদানের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার জন্য মন্ত্রী বিএমডিসিকে নির্দেশ দেন। তিনি বলেন, বিভিন্ন সংস্থা প্রায় সময় বিদেশী চিকিৎসক দেশে এনে চিকিৎসা সেবা দিচ্ছেন। অনেক সময় তাঁরা যথাযথ অনুমোদন না নিয়ে দীর্ঘদিন দেশে থাকছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

এছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো পরিচালনা ও ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি করার জন্য এ সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে পর্যালোচনা করতে বিএমডিসিকে নির্দেশ দেন মোহাম্মদ নাসিম।

সভায় অন্যান্যের মাঝে বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লাসহ মন্ত্রণালয় ও বিএমডিসির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..