দি নিউজ ডেস্ক: আমরা অনেকেই বিভিন্ন ধরনের বাদাম খেয়ে থাকি। কিন্তু বেশিরভাগ মানুষই জানেনা এটি কত পুষ্টিকর একটি খাবার। এতে রয়েছে ফাইবার, আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট। বিভিন্ন রকমের বাদাম রয়েছে। কিন্তু এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভালো আর উপকারী?
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব স্ক্রানটনের রসায়ন বিভাগের অধ্যাপক ডা. জয় ভিনসন বিভিন্ন প্রকার বাদামের ওপর গবেষণা করে জানিয়েছেন, বাদামের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আখরোট। মানে এটি পেস্তা, কাজু, পিক্যান, চীনাবাদাম, অামন্ড, ব্রাজিলনাট ও হ্যাজেলনাটের চেয়ে বেশি ফলদায়ক।