× Banner
সর্বশেষ
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বেনাপোল স্থলবন্দর পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের কার্যক্রম এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বৈধ চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ছয়দিন ছুটি। এ সময় পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৩ অক্টোবর থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়রসহ সভাপতি আলহাজ নুরুজ্জামান জানান, বন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমির আহম্মেদ, এই পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এই সময় বেনাপোল বন্দরে পণ্য নিয়ে আসা ভারতের খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৪০০ থেকে সাড়ে ৪০০ পণ্য বোঝাই ট্রাক ভারত থেকে আসে। একটানা ছয়দিন বন্ধ থাকার পর ১৩ অক্টোবর সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হবে। ওই দিন বন্দরে পণ্যজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..