× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

র্শার্শা প্রতিনিধি

বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল

বেনাপোল আসন্ন ১৩ মে ২০২৬, বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২১৬।
এই নির্বাচনকে ঘিরে বন্দর এলাকায় বইছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে ভোটারদের মাঝে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’এর তরুণ নেতৃত্ব সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদরুজ্জামান বনি(তরবারী মার্কা) সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম আসাদ(গরুর গাড়ি মার্কা) এবং অর্থ সম্পাদক পদপ্রার্থী  আব্দুল্লাহ আল ফয়সাল(দেয়াল ঘড়ি মার্কা)
স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের স্বার্থ এবং বন্দরের কর্মপরিবেশ উন্নয়নে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’  একটি শক্তিশালী প্যানেল গঠন করেছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব তরবারী মার্কায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদরুজ্জামান বনি(লিটন এন্টারপ্রাইজ), গরুর গাড়ি মার্কায় সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম আসাদ(সজন এন্টারপ্রাইজ) এবং দেয়াল ঘড়ি মার্কায় অর্থ সম্পাদক পদপ্রার্থী  আব্দুল্লাহ আল ফয়সাল(এস এ এফ ইন্টারন্যাশনাল) সাধারণ স্টাফদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এই তিন প্রতীকের সমর্থনে এখন মুখরিত বেনাপোল বন্দর এলাকা।
“ঊষার গগণে জ্বালাবো সেবার আলো, নেভাবো সব অন্ধকার…”এই স্লোগানকে সামনে রেখে আমিরুল-বনি সমমনা পরিষদ তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তাদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে- যেখানে সমস্যা সেখানে সমাধান, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনের সেবা নিশ্চিত করা। সকল প্রকার বৈষম্য দূর করে সাধারণ স্টাফদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখে সদস্যদের হয়রানি প্রতিরোধ করা, বন্দরের কর্মপরিবেশ উন্নয়ন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল করা।
নির্বাচনী মাঠে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, যোগ্য ও কর্মঠ প্রার্থীদের সমন্বয়ে গঠিত হওয়ায় ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ অন্য প্যানেলের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। ভোটারদের মতে, ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল এর মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিরা বিজয়ী হলে সংগঠন সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।
আগামী ১৩ মে ব্যালট বিপ্লবের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিজয়ী করে বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব বেছে নেবেন সাধারণ সদস্যরা এমনটাই প্রত্যাশা সকলের।


এ ক্যটাগরির আরো খবর..