× Banner
সর্বশেষ
ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মোবাইল ও কসমেটিক্স আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ মে, ২০২৫
বেনাপোল

বেনাপোল বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মোবাইল ও কসমেটিক্স সামগ্রী আটক হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ২১ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। রবিবার (১৮ মে) বিকেলে বেনাপোল বাজারের রহমান চেম্বার ও কসমেটিক্স পটিতে অভিযান চালিয়ে এই মোবাইল ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছেন, ৪৯ বিজিবি ব্যাটালিয়ন, শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সমন্বয়ে গটিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে বেনাপোল বাজারের রহমান চেম্বার ও কসমেটিক্স পটিতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে ৩৭টি বিভিন্ন প্রকারের মোবাইল এবং ৪০০ প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।
টাস্কফোর্সের মাধ্যমে এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, জব্দকৃত মোবাইল ও কসমেটিক্স সামগ্রীগুলো এখানকার দোকানদাররা বেশি লাভের জন্য চোরাইপথে ভারত থেকে নিয়ে এসে বিক্রি করে থাকে। যা থেকে সরকারের কোনও রাজস্ব আসেনা। এ ধরণের চোরাচালান এদেশের অগ্রগতির পথে বিরাট বাধাঁ। সেজন্য চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করতে টাক্সফোর্সের মাধ্যমে এগুলো জব্দ করা হয়েছে। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন তিনি।
উক্ত টাস্কফোর্সে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শওকত মেহেদী সেতু, বেনাপোল পোর্ট থানার এসআই মামুনসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..