× Banner
সর্বশেষ
ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বেনাপোল পৌরসভায় বিনাবেতনে আইটি কর্নারে ৫৪ জন শিক্ষার্থী ভর্তি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: ডিজিটাল দেশ আনবে জয়” নবজাগরন বিশ্ব জয়” এ শ্লোগান নিয়ে বেনাপোল পৌরসভার উদ্যেগে বিনা বিনাবেতনে পৌরসভার আইটি কর্নারে ৪র্থ ব্যাচে ৩১ জন মেয়ে এবং ২৩ জন ছেলে সহ মোট ৫৪ জন  ভর্তি হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় মেধাবি দরিদ্র  শিক্ষাথীদের  হার্ডওয়ার সফটওয়ার ও কম্পিউটারের অফিসিয়াল সকল প্রকারের কাজ শেখার জন্য ওরিয়েন্টেশন প্রদান করেন বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন।

বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন বলেন বেনাপোল পৌরকর্নারে প্রতি তিন মাস অন্তর গরীব মেধাবী শিক্ষার্থীদের প্রশিক্ষন  প্রদান করা হবে। সেই সাথে যারা ৩য় ব্যাচ থেকে ভালো ফলাফল করেছে তাদের ৪র্থ ব্যাচের সাথে গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষন দেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্য বলেন  কাজ শিখিয়ে বেকারত্ব দুর করতে হবে, সে ভাবে ভালো ভাবে কাজ শিখতে হবে। তিনি বলেন বেনাপোলকে অতিদ্রুত ওয়াইফাই জোনে রুপান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..