বেনাপোল পৌরসভার টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সৎ, অভিজ্ঞ ও জনবান্ধব নেতার প্রয়োজন । একজন যোগ্য মেয়রের অবশ্যই প্রশাসনিক স্বচ্ছতা, যোগাযোগ দক্ষতা এবং এলাকার সমস্যা সমাধানে সক্রিয় উদ্যোগী হওয়ার গুণাবলী থাকতে হবে । স্থানীয় সরকার আইন অনুযায়ী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন অপরিহার্য । তারই ধারাবাহিকতায় এই শহরের মেয়র হিসাবে বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহেরকে পৌর মেয়র হিসাবে দেখতে চায় পৌর নাগরিকরা।
স্থানীয় নাগিরকরা মনে করেন একটি পৌর সভার মেয়র হিসাবে দক্ষতা এবং এলাকার উন্নায়ন ও যোগ্য নেতার যে গুনবালি থাকা প্রয়োজন তার সব গুনাগুন আবু তাহের ভারত এর মধ্যে লক্ষ করা যায়। লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ প্রভাবিত করার দক্ষতাকে বলা হয় নেতৃত্ব যা এই নেতার ভিতর দেখা যায়।
বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা আনিসুর রহমান বলেন, আবু তাহের ভারত একজন দক্ষ যোগ্য নেতা। সে নিজে একজন দানশীল মানুষ। তার মধ্যে রয়েছে মানুষের সেবা দানের মত মহৎ গুনাগুন। আমরা রমজান মাসে দেখেছি তিনি প্রতি দিন দরিদ্র পথচারী মানুষের মাঝে ইফতার বিতরন করেছেন। তিনি এই পৌরসভার দরিদ্র মানুষকে ঈদের সময় নগদ অর্থ সহ ঈদ উপহার সামগ্রী উপহার দিয়েছেন। এলাকার মানুষ তার কাছে অর্থের অভাবে মেয়ের বিয়ে, অসুস্থ রোগিকে চিকিৎসা সেবা, গরীব অসহায় ছেলে মেয়েদের বই ক্রয় বাবদ সাহয্য চাইলে কোনদিন খালি হাতে ফেরত যায়নি।
বেনাপোল পৌর এলকার বাসিন্দা মাসুদ বলেন, বহুমুখি দায়িত্ব পালন করার জন্য একজন নেতাকে বিচিত্র গুনের অধিকারী হতে হয়। স্থান কাল পাত্র ভেদে কখন নেতার কি সিদ্ধান্ত নিতে হয় সে সব গুনাবলী এই পৌর সভার নাগরিক একমাত্র আবু তাহের ভারত এর মধ্যে লক্ষ করা যায়। নেতাকে সৃজনী প্রতিভার অধিকারী হতে হয়। এর বিকাশ ঘটিয়ে প্রতিষ্ঠানের সার্বিক কল্যান বয়ে আনা সম্ভব একমাত্র যোগ্য ব্যক্তি আবু তাহের ভারত।
এছাড়া এই নেতা অভিজাত পরিবারের সন্তান। যার পূর্ব পুরুষ এর যথেষ্ট সুনাম এবং দানশীল এর জন্য রয়েছে সুনাম খ্যাতি যশ। বিচার বিশ্লেষন এবং পরিবারগত ও পুর্বের ইতিহাস ঘেটে একের সাথে অন্যের তুলনা করে এবং মানুষের সাথে আচার আচারন সব কিছু বিচার করলে তাকেই প্রয়োজন বেনাপোল পৌরসভার উন্নয়ন এর জন্য মেয়র হিসাবে।
এ ক্যটাগরির আরো খবর..