× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিমকে বিদায়ী শুভেচ্ছা জানালো বন্দর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন 

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ দীর্ঘ এক বছর দায়িত্ব পালন শেষে বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিমকে গত বুধবার (৩১জুলাই) পুলিশ হেডকোয়ার্টার এর আদেশে তাকে ঢাকা সিটির উত্তরায় (এ,পি,বি,এন) এ বদলি করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩ আগষ্ট) রাতে বিদায়ী এ ওসিকে বিদায়ী শুভেচ্ছা জানান বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সংগঠন।
এ সময় ওসি মাসুদ করিম জানান, চলার পথে ভুল ভ্রান্তি থাকবে, এটা স্বাভাবিক। আর সেই ভুল ভ্রান্তিকে উর্দ্ধে রেখে, সর্বপরি সাংবাদিক ভাইরা সর্বদা আমাকে সহযোগিতা করেছেন।  আমিও চেষ্টা করেছি তাদেরকে সাথে নিয়ে, অপরাধ দমন করার। জানিনা আমি কতটুকু আমি সফল হয়েছি। সেটা আপনারা সাংবাদিক ভাইরাই ভালো বলতে পারবেন। তবে বিদায়ী এ লগ্নে আপনারা আমার জন্য দোয়া করবেন এই কামনা করি। এবং আপনাদের দোয়া নিয়ে আমি যেখানেই দায়িত্ব পালন করি না কেন, যেন সততার সাথে পালন করতে পারি।
বিদায়ী এ শুভেচ্ছায় উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাব,  বেনাপোলের সভাপতি শেখ কাজিম উদ্দিন,  সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,  যুগ্ম-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল,  দপ্তর সম্পাদক এসএম স্বপন,  প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক মারুফ, সোহাগ, রাব্বিসহ বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সাংবাদিক বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..