× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বেনাপোল পাঠবাড়ি শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম দিন পালন

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোলে ঐতিহ্যবাহী পাঠবাড়ি সনাতন  ধর্মবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়।

আজ সোমাবার বেলা ১১ টার সময় বেনাপোল পাঠবাড়ী হিন্দু সম্প্রদায় ভাবগম্ভীর্য ও আলোচানার মধ্যে দিয়ে দিনটি পালন করেন। হিন্দু ধর্মমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথীতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহন করেন।

সনাতন ধর্মবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যাত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করতে মানবজাতীর কল্যান এবং ন্যায় নিতী প্রতিষ্ঠার জন্য মহামানব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

ঐতিহ্যবাহী বেনাপোলের পাঠবাড়ি মন্দিরে শার্শা উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি  শ্রী শান্তিপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা অফিসার্স ইনচার্জ অপুর্ব হাসান,মুখ্য আলোচক ছিলেন মঠাধ্যাক্ষ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাঠবাড়ী মন্দিরের মাধবদাস বাবাজী, স্বাগত বক্তব্য শার্শা উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক  শ্রী বৈদ্যনাথ দাস শুভেচ্ছা বক্তব্য দেন পাঠবাড়ি মন্দিরের নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের সাধারন সম্পাদক ফনিভুষন পাল প্রমুখ।

আলোচনা শেষে পাঠবাড়ি মন্দির থেকে বিশাল এক বর্নাঢ্য শুভাযাত্রা বের হয়ে বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন সনাতন ধর্মবলম্বীরা।


এ ক্যটাগরির আরো খবর..