× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

বেনাপোল চেকপোষ্ট থেকে ২ টাকার নোট সহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

মাসুদুর রহমান শেখ বেনাপোল প্রতিনিধি:আবারও বাংলাদেশ থেকে ২ টাকার নোট পাচার হওয়ার সময় বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে ৪১ হাজার ৬শত টাকা সহ ভারতীয় নাগরীক মোহাম্মাদ নাছির (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার সময় টাকা সহ তাকে আটক করে।

আটককৃত ব্যাক্তি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার আমার স্ট্রিট, কলকাতা এলাকার ইউসুফ আলীর ছেলে। তার পাসপোর্ট নম্বর জেড-৩০২২৫৩২।
২৬, বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায় ভারতীয় পাসপোর্টযাত্রী তার ব্যাগে করে বাংলাদেশী বিপুল পরিমান টাকা নিয়ে যাচ্ছে। তখন তাকে নোম্যান্সল্যান্ড থেকে ক্যাম্পে এনে তল্লাশি করলে ব্যাগের ভিতর নতুন ২ টাকার ৪১ হাজার ৬শত টাকা পাওয়া যায়। তিনি আরো জানান, আটককৃত ভারতীয় নাগরিক ইউসুফকে মুদ্রা পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

একটি সুত্র জানায় বাংলাদেশী ২ টাকার নোট ভারতে ৩ টাকায় বিক্রি হয়। যার ফলে ভারতীয় নাগরীকরা এ ব্যাসায় ঝুকে পড়েছে।
অপরদিকে ভারতীয় পাসপোর্টযাত্রী ( ভারতীয় নাগরীক) নাছির জানান, টাকার ব্যাগটি তার না। তার সাথে আর একজন ছিল এটা তার ব্যাগ। সে বিজিবিকে দেখতে পেয়ে তার কাছে কৌশলে ব্যাগ রেখে পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..