× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

বেনাপোলে ১০ লাখ টাকাসহ ২ হুন্ডি ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ লাখ টাকাসহ দুই  হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১ মার্চ)  দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোলের ছোটআচড়া গ্রামের আফসারের ছেলে রশিদ(৩০) ও বাহাদুরপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে মিনার বিশ্বাস(৩২)।
বিজিবি জানায়, দুই হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণে টাকা নিয়ে বেনাপোল থেকে খু্লনার দিকে যাচ্ছেন এমন গোপন সংবাদে ৪৯ বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় একটি পিকআপভ্যান থামিয়ে দুই জনের শরীর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা  জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..