× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

বেনাপোলে স্টাফ এসোসিয়েশনের ক্রিকেট  টুর্ণামেন্টে কার্গো শাখা চ্যাম্পিয়ান

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ এসোসিয়েশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় বার্ষিক ক্রিকেট  টুর্ণামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল বাজারে অবস্থিত বলফিন্ড মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এসময় বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক সাজেদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি শামছুর রহমান ও সাঃ সম্পাদক ইমদাদুল হক লতা।
এসময় বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ এসোসিয়েশনের চারটি শাখা খেলায় অংশ গ্রহণ করে। শাখাগুলো হলো, শুল্কায়ন শাখা, ব্যাংক শাখা, ডেলিভারি শাখা ও কার্গো শাখা।
খেলার প্রথম রাউন্ডে শুল্কায়ন শাখা ও ডেলিভারি শাখা এবং ব্যাংক শাখা ও কার্গো শাখা একে অপরের মুখোমুখি হয়।
প্রথম রাউন্ডের প্রথম খেলায় শুল্কায়ন শাখা ডেলিভারি শাখাকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। এবং প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায়  কার্গো শাখা ব্যাংক শাখাকে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে পৌঁছে যায়।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে কার্গো শাখা ১৩২ রান করে। উক্ত রানের টার্গেটে খেলতে নেমে শুল্কায়ন শাখা ১১২ রানে অলআউট হয়ে যায়। ফলে ফাইনাল ম্যাচে কার্গো শাখাকে জয়ী হিসাবে ঘোষণা করা হয় ও তাদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
উক্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন শামীম হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..