× Banner
সর্বশেষ
সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল

শার্শা উপজেলা  প্রতিনিধি

বেনাপোলে সাবেক মেয়র নাসির উদ্দিনের বাড়িতে অগ্নিকান্ড

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সাবেক মেয়র নাসির উদ্দিনের বাড়িতে অগ্নিকান্ড

বেনাপোল পৌরসভার সদ্য বিদায়ী মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের গ্রামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নাসির উদ্দিনের চাচাতো ভাই মফিজুর রহমান মফিজের ছেলে সজিব রহমান জানান, গভীর রাতে বাড়ির একটি অংশে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ির একটি অংশের প্রায় ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে নাশকতাকারীদের প্রতি ঘৃণা জানিয়েছেন।

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শাহিন হোসেন জানান, রাত ১টার দিকে তারা খবর পেয়ে সেখানে পৌঁছান। যাওয়ার পর দেখা যায় খড়িঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আগুনের তাপে মূল বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..