× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বেনাপোলে মাদক সম্রাট সেলিম নিহত

admin
হালনাগাদ: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা নামক এলাকায় সেলিম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাত ২ টার সময় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর রাতের দিকে শিকড়ী এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।  এ সময় প্রতিপক্ষের লোকজনের গুলিতে সেলিম  ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মরদেহ উদ্ধার করে।  এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ

পুলিশ জানায়, সেলিম ও তার মা বাবা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে হেরোইন, ফেনসিডিল ও ইয়াবার বড় বড় চালান ভারত থেকে এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতো। তিনি বেনাপোলে মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার নামে বেনাপোল পোর্ট থানাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা আছে। সেলিম বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তবে একটি সুত্র জানায় প্রশাসনের লোকের সাথে গুলি বিনিময়ে সেলিম নিহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..