× Banner
সর্বশেষ
ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে কসমেটিক্স সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
কসমেটিক্স সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি।
বুধবার( ৩১ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, শাল চাদর, মোবাইল, খাদ্য সামগ্রী, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ, বিভিন্ন প্রকার সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৩,২২,২৬২/-(তিন লক্ষ বাইশ হাজার দুইশত বাষট্টি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..