× Banner
সর্বশেষ
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩ বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেক্স

বেনাপোলে ডিবির অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
বেনাপোলে ডিবির অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি গাঁজা ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানা এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার নামাজ গ্রামের মৃত নুর ইসলাম মোড়লের ছেলে রাজু ইসলাম (৩৭) বেনাপোল পোর্টথানার দৌলতপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে রাসেল (২৪)।

ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান একটা চৌকস টিম নিয়ে বেনাপোল থানা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা একশত পিস ইয়াবাসহ তাদের আটক করে।

উদ্ধারকৃত মালামালের মূল্য ৫০,০০০/-টাকা।

যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুপণ কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..