× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার  -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ডলার-রুপি সহ পাসপোর্ট যাত্রী আটক 

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০২৩
পাসপোর্ট যাত্রী আটক 

বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬ শ” ইউএস ডলার ও ৮ হাজার ৫ শ” ভারতীয় রুপি সহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
সোমবার (৬ মার্চ) সকালে চেকপোস্ট থেকে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি চেক পোস্ট কর্তৃক তল্লাশি চালিয়ে ইউএস ডলার ও ভারতীয় রুপি সহ তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। যার (পাসপোর্ট নাম্বার- এডি- ১৭১৯৮৭৮)।
বেনাপোল আইসিপি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপি চেকপোষ্টে প্রতিদিন নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আগত ওই বাংলাদেশি যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার লাগেজের মধ্যে হতে ১৬ হাজার ৬ শ” ইউএস ডলার ও ৮ হাজার ৫ শ” ভারতীয় রুপি সহ তাকে আটক করা হয়।
যার সিজার মূল্য ১৮,৩৬০০০/- ( আঠার লক্ষ ছত্রিশ হাজার ) টাকা। এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..