× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

নিউজ ডেক্স

বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ পালাতক আসামী আটক

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০২২
বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ পালাতক আসামী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২০ মার্চ) ভোরে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানার উত্তর বারোপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২) সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ রানা (২৪) খড়িডাঙ্গা গ্রামের মাহাতাব আলী ঢালীর ছেলে আশিকুর রহমান @সেলিম (২০) গাজিপুর গ্রামের ইলিয়াস খার ছেলে রাজ খা(২২) বারোপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) বারোপোতা গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসী খাতুন (৪৭) উত্তর বারোপোতা গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫) বেনাপোল পোটথানাধীন বৃত্তিআচড়া গ্রামের মিজাক আলী ছেলে বাবু (৩০) ও উজ্জ্বল হোসেন (২৫)।উভয় পিতা মিজাক আলী।

মামলায় দুই কেজি গাঁজাসহ বেনাপোল পোর্টথানার মানকিয়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫) আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..