× Banner
সর্বশেষ
নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

বেনাপোলে গাঁজা সহ ৩ পাচারকারী আটক

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
বেনাপোলে গাঁজা সহ ৩ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫ কেজি গাঁজা সহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ জানুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালীয়া গ্রাম থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো, মনিরামপুর থানার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারভীন বেগম(৩৫), কোতয়ালী থানার বসুন্দিয়া (সদুল্লাহপুর) গ্রামের আঃ গফ্ফার খানের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়ার মৃতঃ আফছার মোড়লের ছেলে আনিচুর রহমান (৪৮)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকানুজ্জামানা সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার বোয়ালীয়া গ্রামস্থ বোয়ালিয়া মোড়ে জাকির হোসেনের হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..