× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের প্রবীন বিএনপি নেতা শাহাদত হোসেন আর নেই, তৃপ্তির শোক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
প্রবীন বিএনপি নেতা শাহাদত হোসেন

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রবীন নেতা শাহাদত হোসেন (৮৫) আর নেই। বুধবার (১৫ অক্টোবর) রাতে তিনি বার্ধক্য জনিত কারনে খুলনায় গাজি মেডিকেল নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি- স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-পুতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে জোহরের নামাজের পর গ্রামের বাড়ি পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রিয় নেতার মৃত্যুর খবরে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তোপ্ত পরিবারের সাথে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ এবং জানাযা নামাজে অংশ গ্রহণ করেছেন যশোর-১, (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
একইসাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের সাথে সহমর্মিতা জানিয়ে শোক প্রকাশ এবং জানাযা নামাজে অংশ নেয়- বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আববু হাসান জহির, সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান লিটন। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,  সদস্য সচিব ও যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি’র চাচা- বিশিষ্ঠ ব্যবসায়ী ও প্রবীন ব্যক্তিত্ব শাহাদত হোসেনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ অসংখ্য আলেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।
এছাড়া বেনাপোল ও শার্শার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..