বেনাপোলের পুটখালি সীমান্তে ৭৫ পিচ বিদেশি টিয়া আটক

আঃ জলিল শার্শা উপজেলা প্রতিনিধি:  যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭৫টি বিদেশি টিয়া পাখি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।তার মধ্যে ৫০টা গ্রীন টিয়া আর ২৫ টা গ্রে টিয়া অথ্যাৎ সবুজ ধূসর রংয়ের টিয়া পাখি। তবে বিজিবি বলেন এ সময় কোন পাচারকারী আটক হয়নি।

 

শনিবার (১ এপ্রিল) ভোর ৬টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব  পাখিগুলো  আটক করেন।

 

বিজিবি সূত্রে জানায়, তাদের কাছে গোপন খবর আসে, সীমান্ত পথে বিপুল সংখ্যক বিদেশি টিয়া ভারতে পাচার হচ্ছে। পরে তারা জনবল বৃদ্ধি করে সীমান্তে অভিযান চালায়।

 

এক পর্যায়ে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী চরের মাঠে পাচারকারীদের দেখতে পেয়ে ধাওয়া করা হয়। এসময় তারা এসব টিয়া পাখি ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

 

বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক করা টিয়া পাখি খুলনা বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।