× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বেতন চাওয়ায় বিক্রয়কর্মীকে হত্যা করে ফ্রিজে বন্দী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
বিক্রয়কর্মীকে হত্যা করে ফ্রিজে বন্দী

মালিকের কাছে বকেয়া বেতন চাওয়ায় মদের দোকানের বিক্রয়কর্মীকে হত্যা।

ভারতের রাজস্থানের আলওয়ারের এক মদের দোকানের মালিক এ কাজ করেছে বলে দাবি তার পরিবারের।

দোকানের ফ্রিজ থেকে ২৩ বছরের যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার কররেছে পুলিশ। মৃত কমল কিশোর আলওয়ারের কুমপুর গ্রামের বাসিন্দা।

মদের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন কমল। হঠাত্‍ করে‌ই নিখোঁজ হয়ে যান তিনি। শেষ পর্যন্ত পুলিশ তল্লাশি চালিয়ে মদের দোকানের ফ্রিজ থেকে তার দেহ উদ্ধার করে।

মৃতের পরিবারের অভিযোগ, সুভাষ চন্দ ও রাকেশ যাদব দোকানটির মালিক। তারা বেতন আটকে রেখেছিলেন। বকেয়া সেই টাকা দাবি করার জেরেই তাঁরা পরিকল্পিতভাবে কমলকে খুন করে ফ্রিজারে দেহ লুকিয়ে রেখেছিলেন।

পুলিশের কাছে লিখিত অভিযোগে কমলের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল ৪টার সময় তাদের বাড়িতে এসেছিলেন সুভাষ ও রাকেশ। কমলকে সঙ্গে নিয়ে তারা বেরিয়ে যান। ওই রাতে কমল আর বাড়িতে ফেরেনি।

পরদিন স্থানীয় কয়েকজন ওই দোকানের পেছনের দিকে আগুন জ্বলতে দেখেন। দোকানের একটি কন্টেনারে আগুন লেগে যায়। আগুন দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আগুন নেভানোর পর কন্টেনারের ভিতরে রাখা ডিপ ফ্রিজ থেকে নিখোঁজ কমল কিশোরের দেহ উদ্ধার করে পুলিশ।

ভিওয়াদির পুলিশ সুপার রামমূর্তি যোগি জানান, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন নাকি জ্যান্ত পুড়িয়ে মেরে দেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। মেডিক্যাল বোর্ড কমল কিশোরের দেহ ময়নাতদন্ত করেছে। যদিও তার রিপোর্ট পুলিশের হাতে আসেনি।

খৈরথল থানার এসএইচও ধরা সিং জানান, মৃতের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। ওই মদের দোকানের দুই মালিক রাকেশ যাদব ও সুভাষ চন্দের বিরুদ্ধে পরিবারটি অভিযোগ করে। অভিযোগপত্রে তারা উল্লেখ করে, পাঁচ মাস ধরে কমলের বেতন আটকে রেখেছিল দুই মালিক। সেই বেতন চাওয়ার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই কর্মীকে পুড়িয়ে মারা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ ছাড়াও এসসি/এসিটি আইনে পৃথক মামলা দায়ের হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..