× Banner
সর্বশেষ
গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী

ডেস্ক

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে মিলেছে স্বস্তি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
রাজধানীতে পূর্ণ রূপে হাজির বর্ষা

গত কয়েকদিনের তীব্র গরমের পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনের প্রথম প্রহর থেকেই রাজধানীতে বিভিন্ন জায়গায় ঝরছে বৃষ্টি। এর ফলে গরমে অতিষ্ঠ প্রাণ-প্রকৃতিতে মিলেছে স্বস্তি।

এদিন ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বারিধারা, টিকাটুলি, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে।

সকালের এ বৃষ্টিতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়া নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..