× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক

বৃক্ষরোপনের জন্য ভারতীয় ১০ সদস্যের সাইকেল র‌্যালি প্রতিনিধি দল বাংলাদেশে

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল”দুষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রণতি জ্ঞাপনে” কোলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে সাইকেল র‌্যালি ও বৃক্ষরোপনের জন্য ভারতীয় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে প্রবেশ করলে বন্দর প্রেসক্লাব, বেনাপোল তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় ।

এসময় ভারতীয় প্রতিনিধি দলের অধিনায়ক মহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতার ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান, তারা ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছে। তারা আজ যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষ রোপন করবেন। এরপর রাত্রে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরেরর দিন রাজবাড়িতে সবুজায়ন কর্মসুচীতে অংশ নিবেন। এরপর ঢাকার উদ্দেশ্য সাইকেল যোগে রওনা হবেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বৃক্ষ রোপনের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নিবে। এরপর তারা আগামি ১৭ ডিসেম্বর ঢাকা থেকে স্থলপথে সাইকেল যোগে কোলকাতার উদ্দেশ্যে রওনা হবেন।

সবি মহল আরো বলেন, তাদের সার্বিক সহযোগিতা করেছেন ”ফিরে আসুক সবুজ” কোলকাতার ব্যারাকপুরের একটি বেসরকারী সংস্থা।


এ ক্যটাগরির আরো খবর..