× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

বুধবার আত্মসমর্পণ করবেন খালেদা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর দারুস সালাম থানার নাশকতার নয়টি মামলায় আগামীকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করবেন।

মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকায় আদালতে হাজিরা দেবেন বলেও জানান তিনি।

সানাউল্লাহ মিয়া বলেন, ‘খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং সবকিছু ঠিক থাকলে বুধবার সকালে ম্যাডাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করবেন। আমরা আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন। একই সঙ্গে ম্যাডাম নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজিরা দেবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও খালেদার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘মামলাগুলোর মধ্যে আটটি মামলায় ম্যাডাম (খালেদা জিয়া) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ও একটি মামলায় ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করবেন।’ তিনি বলেন, ‘সম্প্রতি মামলাগুলোর অভিযোগপত্রে তার নাম এসেছে।’

নয়টি মামলাই রাজধানীর দারুস সালাম থানার। মামলাগুলোর মধ্যে গত ১১ মে দারুস সালাম থানার ৪(৩)১৫ এবং ৮(২) ১৫ নম্বরের দুই মামলায় খালেদা জিয়াসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর গত ২৬ মে দারুস সালাম থানার ৬(২)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ২৯ মে খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে একই থানার আরো দুইটি মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সর্বশেষ গত ৬ জুন দারুস সালাম ২৯(২)১৫, ৫(২)১৫, ৩১(২)১৫ ও ৬২(১)১৫ নম্বরের আরো চারটি মামলায় খালেদা জিয়াসহ ১০৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

গত ৫ এপ্রিল তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার দুই মামলা, গুলশান থানার একটি মামলা, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন পান।

এ মামলাগুলো ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো, গ্যাটকো, বড় পুকুরিয়া কয়লা খনি, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট এই পাঁচটি দুর্নীতির মামলার অভিযোগপত্র দাখিলের পর বর্তমানে বিচারাধীন। মামলাগুলোর মধ্যে জিয়া অরফানেজ মামলা সাক্ষ্য গ্রহণ শেষে আত্মপক্ষ শুনানির পর্যায়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..