× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিউজ ডেস্ক

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে সভা

admin
হালনাগাদ: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে নওগাঁর রাণীনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাণীনগর থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..