× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

বুথ ঘরে কি ভুতের উপদ্রব, ভোট কেন্দ্র থেকে বেরিয়েই হইচই অবস্থা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ভোট দিতে যাওয়া এক ব্যাক্তি ভোট কেন্দ্র থেকে বেরিয়েই চিৎকার চেচামেচি শুরু করেন। এ সময় মধ্যে তাঁকে ঘিরে ধরে মানুষ হইচই অবস্থা্র পর জানা যায় আসল কারন।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ বেলা একটার দিকে ভোট দিতে এসেছিলেন এক ব্যক্তি। কিছুক্ষণ পরে বুথ থেকে বের হয়েই চিৎকার শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যে তাঁকে ঘিরে কিছু মানুষ জড়ো হলো, একটা হইচই অবস্থা।

জানা গেল, ওই ব্যক্তি ভোট দেওয়ার সব কাজ করেছেন, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আঙুলের ছাপও দিয়েছিলেন। তবে ভোট দেওয়ার বাটনে চাপ দিতে পারেননি, পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বাটন চাপ দিয়ে তাঁর ভোট দিয়ে দিয়েছেন। এমন কাজে হতবাক তিনি। আমার ভোট আমি দিতে পারিনি তাহলে কে দিল আমার ভোট? বের হয়ে এসে চিৎকার চেচামেচি করতে দেখা গিয়েছে অভিযোগকারীকে।

সংসদ ভবনের উল্টো দিকে রাজধানী স্কুলে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হচ্ছে বলে জানান দুজন ভোটার। তাঁদের অভিযোগ, সব প্রক্রিয়া শেষ করার পর বাটন চাপার সময় অন্য ব্যক্তি এসে ভোটারদের একটি প্রতীকে ভোট দিতে বাধ্য করেন। ওই দুজন ভোটার জানান, এটা দেখে তাঁরা ভোট না দিয়েই চলে এসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..