× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বিয়ের কনে আনার সময় বজ্রপাতে ১৭জনের মৃত্যু

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার নারায়ণপুরে কনে আনতে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

আজ বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পাকা গ্রামে কনের বাড়িতে যাচ্ছিল বরপক্ষ। পদ্মা নদী পার হওয়ার সময় বৃষ্টি শুরু হলে তারা তেলিখালি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..