× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বিস্ফোরণ মস্কোর বাসস্টপে, আহত ৪

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার এক বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে চারজন সামান্য আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ থেকে শহরের পোকরোভকা এলাকার এক বাসস্টপে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরক একটি ব্যাগে ভরা ছিল। এ সম্পর্কে মস্কো পুলিশের মুখপাত্র অন্ড্রে গালিয়াকভেরভ বলেছেন, সম্ভবত গাড়ি কিংবা কাছের কোন বাড়ি থেকে বিস্ফোরকভর্তি ব্যাগটি পোকরোভকা স্ট্রিটে ছুঁড়ে ফেলা হয়েছিল যা থেকে  বিস্ফোরণ ঘটেছে।

কসেনিয়া (২৮) নামের এক নারী প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম ‘লাইফ নিউজ’কে বলেছেন,‘ঘটনার সময় আমি ওই বাস স্টপে ছিলাম। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনি। আমি হাঁটুতে আঘাত পাই। আমি আতঙ্কিত হয়ে পড়ি। প্রথমে তো ভেবেছিলাম লোকজন গুলি করছে। আমি দৌঁড়ে পালিয়ে আসি।’


এ ক্যটাগরির আরো খবর..