× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বিসিবি’র প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি

admin
হালনাগাদ: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরি হয়েছে।
এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। চুরির খবর পেয়ে তিনি আজ সকালে দেশে ফিরেছেন।
এ প্রসঙ্গে নান্নু জানান, ‘খবরটা শুনে আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি সবকিছু ওলটপালট। এখনো সবকিছু জানি না। হিসাব করে দেখতে হবে।’
শনিবার রাত ৯টার দিকে নান্নুর রাজধানীর মোহাম্মদপুরের বাসায় তার এক স্বজন দেখভাল করতে গিয়ে প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। কী কী চুরি হয়েছে, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে রাতে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


এ ক্যটাগরির আরো খবর..