× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বিসিক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
বিসিক ও কর্মসংস্থান ব্যাংকের স্বাক্ষর

মুজিববর্ষে কর্মসংস্থান ব্যাংক গৃহীত ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণ প্রদান করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ লক্ষ্যে বিসিক এবং কর্মসংস্থান ব্যাংকের মধ্যে গতকাল এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কর্মসংস্থান ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মোঃ মোশ্তাক হাসান এনডিসি এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব কানিজ ফাতেমা এনডিসি প্রধান অতিথি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মোদ্যোগ হিসেবে বিসিক হতে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের (১৮-৩৫ বছর বয়সী) ৯ শতাংশ সরল সুদে সর্বনিম্ন ২০ হাজার টাকা হতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়া হবে।

উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ শীর্ষক এ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় ২ লাখ প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবদের সহজশর্তে ও স্বল্প সুদে জামানতবিহীন ঋণ দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..