× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

বিশ্ব শান্তি কল্পে শান্তি যজ্ঞ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

ভাগবত কৃষ্ণ দাস ভানুঃ সনাতন ধর্মের লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান দ্বিভূজ মুরলীধর শ্যামসুন্দর শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব ব্রত(জন্মাষ্টমী) মহামহোৎসব উপলক্ষে বিশ্ব শান্তি কল্পে শান্তি যজ্ঞ অনুষ্ঠিত।

আজ ১৫ আগষ্ঠ রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন গৌড়ীয় মঠে জাতীয় শোক দিবসে স্বাধীন বাংলাদশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত অন্যান্য সকলের আত্মার শান্তি কল্পে ও বিশ্বের সকলের শান্তি কামনায় এ যজ্ঞ ও প্রার্থনা সভার আয়োজন।

উক্ত যজ্ঞে উপস্থিত ছিলেন, ভারতের মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্যপাদ পরমারাধ্যতম ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ, ভারতের মায়াপুর চৈতন্যমঠের অরণ্য মহারাজ, মায়াপুররস্থ শ্রীধর মহারাজ, শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠের পূজ্যপাদ পদ্মনাভ মহারাজ, শ্রী বসন্ত দাস ব্রহ্মচারী, ভারতের মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দির এর অধ্যক্ষ শ্রী অভিরাম কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রী প্রাণ গোবিন্দ দাস ব্রহ্মচারী, শ্রী রূপ দাস ব্রহ্মচারী, শ্রী মৃদুল হরি দাস, শ্রী সুদর্শন দাস ব্রহ্মচারী প্রমুখ।

উক্ত যজ্ঞে পৌরহিত্য করেন পঞ্চগড় জেলার বানিয়াপাড়ায় শ্রীশ্রী নৃসিংহ মন্দিরের অধ্যক্ষ শ্রীভাগবত কৃষ্ণ দাস ব্রহ্মচারী(ভানু)।


এ ক্যটাগরির আরো খবর..