× Banner
সর্বশেষ
সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

বিশ্ব দরবারে মর্যাদা ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান – প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
বিশ্ব দরবারে মর্যাদা ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান - প্রধানমন্ত্রী

বাংলাদেশ উন্নয়নের ‘রোল মডেল হিসেবে’ বিশ্ব দরবারে যে মর্যাদা পেয়েছে, সেটি ধরে রাখার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৯ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্সের ২০২১-২০২২ গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘এক সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশে অনেক নেতিবাচক কথা ছিল। তবে এখনও কিছু কিছু লোক আছে বাংলাদেশ সম্পর্কে বদনাম করতেই বেশি পছন্দ করে। কিন্তু আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং দেশের অভ্যন্তরে সন্ত্র্যাস, জঙ্গিবাদ দমনে আমরা যে দক্ষতা দেখিয়েছি, তার ফলে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঠিক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করার পর যে সম্মান আমরা আন্তর্জাতিকভাবে পেয়েছিলাম, ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর যে সম্মান আমরা হারিয়েছিলাম, আজকে আবার সেই সম্মান আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা পেয়েছে। এই মর্যাদা ধরে রাখতে হবে।’

২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছে ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপনের স্বপ্নের কথা জানিয়ে নবীন কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হিসেবে কাজ করতে হবে। সব সময় মাথা উঁচু করে চলতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের জন্য নিবেদিতপ্রাণ হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে স্বাধীন দেশ। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর কখনো কেউ থামিয়ে দিতে পারবে না, সেই ভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি ডিএসসিএসসি কোর্সে সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে নারীদের জন্য ৫টি আসন সংরক্ষণের নির্দেশ তিনি দিয়েছিলেন। প্রকৃতপক্ষে আমরা ১০টি আসন সংরক্ষণ করি পরে। আমাদের সশস্ত্র বাহিনীতে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হয়েছে। অংশগ্রহণকারী অফিসারদের স্পাউসরাও প্রশিক্ষণের অংশ হিসেবে বিভিন্ন গঠনমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, আমি মনে করি প্রশিক্ষণের ক্ষেত্রে তারাও অবদান রাখতে পারছেন।’


এ ক্যটাগরির আরো খবর..