× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার বায়ুমান সবচেয়ে দূষিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
ঢাকার বায়ুমান সবচেয়ে দূষিত

বিশ্বের বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের হিসাবে, এক সপ্তাহ ধরে ঢাকা শহরের বায়ুমান দিনের বেশির ভাগ সময় বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ১৬ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বগুড়া, নওগাঁর বদলগাছী, চুয়াডাঙ্গা, দিনাজপুর ও পাবনায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজ রোববারও অব্যাহত থাকতে পারে। আর দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল ভোর ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার বায়ুমানের সূচক ছিল ৩০০ থেকে ৩৮০-এর মধ্যে, যেখানে সহনীয় মাত্রা ১০০-এর নিচে। বাতাসে দূষিত অতি ক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর পরিমাণ ছিল সাধারণ মানমাত্রার চেয়ে ৪ থেকে ৮ গুণ বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুমান গবেষক আবদুস সালাম বলেন, ঢাকার বায়ুমান শীতের এই সময়ে বেশ খারাপ হয়। ফলে এই সময়ে রাস্তায় পানি ছিটানো, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণসহ অন্য কার্যক্রমগুলো নিলে অবস্থা এতটা খারাপ হতো না।


এ ক্যটাগরির আরো খবর..