× Banner
সর্বশেষ
বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮

বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় ১৪ দল

admin
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে সেতুটির কাজে বাধাগ্রস্ত করায় বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ১৪ দল।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি ৩-এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এই যে কয়েক বছর পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে ছিল, বিলম্বিত হলো এই জন্য আমরা বিশ্বব্যাংকের কাছে ক্ষতিপূরণ দাবি করি। আমরা বিশ্বব্যাংককে অনুরোধ করব সেই এক বিলিয়ন ডলার আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।’

১৪ দলের এই মুখপাত্র আরো বলেন, ‘যারা নাটের গুরু, এর অন্যতম হলো ড. ইউনূস। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে এইসমস্ত লোকদের ডাকতে হবে পার্লামেন্টে, বিশেষ করে ড. ইউনূসকে। খালেদা জিয়াসহ যাঁরা এই ধরনের উক্তি করেছেন, মিথ্যাচার করেছেন তাঁদেরকেও পার্লামেন্টে হাজির করতে হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ইউনূস একটি পক্ষকে খুশি করে নোবেল পুরস্কার নিয়েছেন। আর এই পুরস্কারের প্রভাব খাটিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাঁর প্রতিটি কাজেই দেশদ্রোহিতা স্পষ্ট। তিনি একটা চক্রকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের অন্যতম নজির পদ্মা সেতু নির্মাণের কাজে বাধাগ্রস্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন পদ্মা সেতুর কাজে তিল পরিমাণ দুর্নীতি নেই। তারপরও এই ইউনূসরা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা বাংলাদেশকে হেয় করেছেন। তাই ১৪ দল মনে করে এই ষড়যন্ত্রকারীরা ছাড়া পেতে পারেন না। তাদের জনগণের সামনে এনে দাঁড় করাতে হবে।

এই ইস্যুতে যারা হেয় হয়েছেন, মন্ত্রিত্ব হারিয়েছেন, এই রায়ের পর তাঁদের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজ্জা চৌধুরীর এমন দাবি কীভাবেদেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, তাঁর শুভবুদ্ধির উদয়হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের নেতাদিলীপ বড়ুয়াসহ ১৪ দলের প্রতিনিধিরা।


এ ক্যটাগরির আরো খবর..