× Banner
সর্বশেষ
ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক মাদারীপুরে চলন্ত যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নিহত-১ নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

২০২৩ সালে বিশ্বকাপ খেলতে লাগবে স্ত্রীর অনুমতি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ বিশ্বকাপে খেলতে লাগবে স্ত্রীর অনুমতি। ডেভিড ওয়ার্নার অ্যারন ফিঞ্চের ক্ষেত্রে নাকি এটি চরম প্রযোজ্য। চাউর হয়েছে– এরই মধ্যে তাদের সংসারে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি দুই পরিবারে মুখ্য টপিকে পরিণত হয়েছে। তবে পাঠক আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেবে ভুল করবেন না কিন্তু! তারা খেলতে চান ২০২৩ বিশ্বকাপে।

আর কয়েক মাস পর অস্ট্রেলিয়ায় গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ আসর। কিন্তু এর আগে ওয়ার্নার-ফিঞ্চের মাথায় ঘুরছে আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপে কি এ দুই অজি ওপেনার খেলবেন? সবই নির্ভর করছে তাদের স্ত্রীর ওপর।

ফিঞ্চ-ওয়ার্নারের বিশ্বকাপে খেলা বা না খেলা নির্ভর করছে দুজনের স্ত্রীর সবুজ সংকেতের ওপর। ২০২৩ বিশ্বকাপ হবে ভারতে। সেখানে খেলার জন্য স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিতে হবে তাদের। টানা ক্রিকেট খেলার ফলে পরিবারকে সময় দিতে পারছেন না তারা। তাই বিশ্বকাপের আগেই হয়তো অবসর নিতে পারেন দুজনে। অবশ্য স্ত্রীরা চাইলে বিশ্বকাপে খেলতে প্রস্তুত ওয়ার্নাররা।


এ ক্যটাগরির আরো খবর..