× Banner
সর্বশেষ
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে সংহতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে – তথ্যমন্ত্রী নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে বাংলাদেশের ১৬ বছর বয়সের কিশোর

admin
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

প্রতিভা থাকলে ঠেকায় কে! বাংলাদেশের দাবাড়ু ফাহাদ রহমানকেই দেখুন। এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে চমক দেখিয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার ফাহাদ।

৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জয় করে পেয়েছেন বিশ্বকাপের টিকিট। এর ফলে বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে আগামী নভেম্বরে রাশিয়ায় দাবা বিশ্বকাপে খেলতে যাবেন এই কিশোর।

কী নাটকীয়তায়ই না বিশ্বকাপের টিকিট পেয়েছেন ফাহাদ। ক্ষণে ক্ষণে বদলেছে টুর্নামেন্টের রং। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত আধা পয়েন্ট এগিয়ে ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তাঁকে সরিয়ে শীর্ষে চলে আসেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। কাল নবম অর্থাৎ শেষ রাউন্ডে আধা পয়েন্ট এগিয়ে থাকা রাজীবের প্রয়োজন ছিল জয়। তাহলেই চ্যাম্পিয়ন হন এশিয়ান ৩.২ অঞ্চলে।

কিন্তু রাজীব কাল হেরে যান শেষ দিকে দারুণভাবে ফিরে আসা গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের কাছে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল রিফাতেরও। তবে এই দুজনকে ছাপিয়ে শেষ বেলার চমকে চ্যাম্পিয়নের নাম ফিদে মাস্টার ফাহাদ রহমান। এতে সরাসরি ফিদে মাস্টার থেকে হয়ে গেলেন আন্তর্জাতিক মাস্টার।

শেষ রাউন্ডে কালো নিয়ে ৪১ চালে ফাহাদ হারিয়েছেন ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগকে। তুলনামূলক সহজ ম্যাচ ছিল এটি তাঁর জন্য। ফাহাদ কাজের কাজটা করেছেন আসলে অষ্টম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবকে হারিয়ে। তার পরও কাল রাজীব জিতলে ফাহাদ নন, রাজীবই চ্যাম্পিয়ন হতেন।

কিন্তু রাজীব হেরে গেছেন রিফাতের কাছে। তৃতীয় হয়েছেন রাজীব। ৯ ম্যাচে ফাহাদের পয়েন্ট ৭। রিফাতেরও পয়েন্ট ৭। তবে দুজন যাঁদের বিপক্ষে খেলেছেন, তাঁদের গড় রেটিং হিসেবে ফাহাদ বেশি রেটিংয়ের খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। তাই তিনি চ্যাম্পিয়ন।


এ ক্যটাগরির আরো খবর..