× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

করোনা মোকাবিলায় বিশেষ হাসপাতাল তৈরিতে অর্থ দিতে প্রস্তুত সরকার -অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ মার্চ, ২০২০
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত বৈঠক

করোনাভাইরাসের চিকিংসার জন্য যত টাকা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় চীনের মতো যদি বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাহলে সেখানে অর্থায়ন করা হবে। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে। ইতোমধ্যে আমাদের দেশে এসে গেছে। সংখ্যায় কম হলেও এসেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। যাতে করে এর সংখ্যা কম রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, কী করলে দেশ ও জাতিকে মুক্ত রাখা যাবে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। আর এই কাজটি করার দায়িত্ব আমাদের সকলের। এটা শুধু স্বাস্থ্য বা অর্থ মন্ত্রণালয়ের কাজ না। আমি মনে করি এটা সকলের কাজ।

অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনও যন্ত্রাংশ কিনতে লাগে, আনুষঙ্গিক সাপোর্ট বাড়াতে হয় আমাদের জানালে আমরা যথাসম্ভব সহায়তা করবো। সকলভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করবো অর্থায়ন করে।


এ ক্যটাগরির আরো খবর..