× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ডেস্ক

কালীগঞ্জে মাছ ধরার জালে আটকে ২টি বিলুপ্তপ্রায় প্রাণীর মৃত্যু

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
বিলুপ্তপ্রায় প্রাণীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একই সাথে দুটি বিলুপ্তপ্রায় প্রাণী আটক হয়েছে।

বৃহস্পতিবার কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মিশনের মাঠ থেকে প্রাণী দুটি আটক হয়। ওই মাঠের সবুজের মাছ ধরার জালে প্রাণী দুটি আটকা পড়ে। এরমধ্যে একটি মৃত ও অন্যটির অবস্থাও গুরুতর ছিল।

স্থানীয়দের ভাষ্য, এ জাতীয় প্রাণী, বনবিড়ালের মত দেখতে। কিন্ত মুখটা লম্বা ইঁদুরের মত। তবে দাঁত ধারালো এবং চোখের পলকে গাছে উঠতে পারে। সারা শরীরে বাঘের মত ডোরা কাটা দাগ আছে। আগে গ্রামাঞ্চালে সচরাচরই দেখা যেতো। কিন্ত এখন এগুলো বিলুপ্তপ্রায়। ফলে বৃহস্পতিবার ভোরে প্রানী দুটি দেখতে মানুষ ভীড় জমায়।

ফয়লা গ্রামের রিপন হোসেন জানান,তাদের গ্রামের মিশনের কাছের মাঠে ওই গ্রামের সবুজ মাছ ধরার জন্য ধানের ক্ষেতের মধ্যে রাতে জাল পেতে রাখে। ভোরের দিকে জাল তুলতে গিয়ে দেখে এ জাতীয় দুটি প্রানী জালে আটকে আছে। এরমধ্যে একটি মৃত অন্যটির অবস্থাও খারাপ ছিল। এরপর তারা জীবিতটাকে সুস্থ করতে চেষ্টা চালায়। কিন্ত কিছুক্ষন পরেই এটিও মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..