× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিবাহত্তোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে চমকে দিলেন নরেন্দ্র মোদি

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদি। দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিরাট-আনুশকার বিবাহোত্তর সংবর্ধনা।

শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য ছিল এই আয়োজন। এতে নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন কিনা সেটা নিয়ে ছিল অনিশ্চয়তা। গত বুধবার বিরাট-আনুশকা প্রধানমন্ত্রীকে দাওয়াত করেন। সবাইকে চমকে দিয়ে সেই দাওয়াত রাখতে অনুষ্ঠানে হাজির হন মোদি।

এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন বলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। এছাড়াও অর্থমন্ত্রী অরুণ জেটলি, অ্যাক্টিং বিসিসিআই প্রেসিডেন্ট সি কে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সিল্কের শেরওয়ানি পরেছিলেন বিরাট কোহলি। তাতে ১৮ ক্যারেটের সোনার বোতাম ছিল। সঙ্গে মানানসই সিল্কের ব্রোকেড চুড়িদার। কাঁধে স্টাইল করে রাখা পশমিনা শাল।

পাঞ্জাবের মেয়ে আনুশকা শর্মা সেজেছিলেন বাঙালি কনের বেশে। পরেছিলেন লাল রঙের বেনারসি। শাড়ির ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

পরিবারের পক্ষ থেকে ছিলেন আনুশকার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল অজয় শর্মা। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন কপিল দেব, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, সুরেশ রায়না ও আশীষ নেহরা।

আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বলিউড ও ক্রিকেট জগতের মানুষদের নিয়ে আরেকটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিরাটের পক্ষ থেকে এ অনুষ্ঠানের কার্ড সবার আগে পাঠানো হয়েছে ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের বাসায়, আর আনুশকা প্রথম কার্ডটি পাঠিয়েছেন শাহরুখ খানকে।

গত ১১ ডিসেম্বর সকালে ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা।


এ ক্যটাগরির আরো খবর..