× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বিমান বাহিনীর প্রধানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
বিমান বাহিনীর প্রধানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিমান বাহিনীর প্রধানের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানিয়েছে ঢাকায় জাপানের দূতাবাস।

জাপান দূতাবাস জানায়, উভয়পক্ষ বাংলাদেশ ও জাপানের মধ্যে ভবিষ্যতে সামরিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

একইসঙ্গে দুই দেশের মানুষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিনিময় করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া তারা নিরাপত্তা সহযোগিতা এবং সামরিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি বিনিময় নিয়েও আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..